২০ এপ্রিল ২০১৩ - ০৬:৫৬

ইরাকি গণমাধ্যম ঘোষণা করেছে যে, ইরাকের নিহত স্বৈরাচারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সহকারী ও বাথ পার্টির নেতা গ্রেফতার হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাক গণমাধ্যমসমূহ জানিয়েছে যে, সন্ত্রাস দমন বাহিনীর সৈন্যদের গতকাল শুক্রবার -১৯শে এপ্রিল- বিকেলে ইরাকের মসুল শহরে পরিচালিত এক অভিযানে গ্রেফতার হয়েছেন এদেশের ক্ষমতাচ্যুত ও নিহত স্বৈরশাসক সাদ্দাম হোসেনের সহকারী ‘ইজ্জাহ আল-দাওরী। গোয়েন্দা বাহিনী’র সঠিক তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

এদিকে নিরাপত্তা এক সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ঝটিকা এক অভিযানে গ্রেপ্তার হয়েছেন আল-দাওরী। আজ শনিবার -২০শে এপ্রিল- প্রাদেশিক নির্বাচনের পর আনুষ্ঠানিক ভাবে এ সংবাদ প্রচার করা হবে।